চৌগাছায় প্রায়ত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন মিজান খান
গত ২৯ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত বিএনপি কর্মী উপজেলার পুড়াপাড়া গ্রামের শওকত আলীর কবর জিয়ারতের পাশাপাশি শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করেছেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ মিজানুর রহমান খাঁন। শনিবার সকাল ১০ টায় তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শওকত আলীসহ বিগত দিনে নানা কারনে মারা যাওয়া নেতাকর্মীদের কবর জিয়ারত করেন।
প্রথমে তিনি উপজেলার পুড়াপাড়া গ্রামের ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মরহুম সিরাজ গাজীর কবর জিয়ারত করেন। এরপর সম্প্রতি নিহত বিএনপি কর্মী শওকত আলীর কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করেন। পরে তিনি সুখপুকুরিয়া গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম নুর মোহাম্মদের কবর জিয়ারত করেন। পর্যায়ক্রমে আন্দুলিয়া গ্রামের বিএনপি নেতা আতিয়ার রহমানের পিতা ও মাতা, একই গ্রামের আলী কদরের পিতা, মাতা, কুলিয়া গ্রামের মালায়েশিয়ায় নিহত বিএনপি কর্মী ইদ্রিস আলী, একই গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম আব্দুল আজিজের কবর জিয়ারত করেন।
এসময় চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সাবেক সদস্য আলী হোসেন মদন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খাঁন, তরিকুল ইসলাম ডবলু, বিএনপি নেতা কাজী আব্দুল হামিদ, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, ইমদাদ হোসেন, ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মঈনউদ্দিন মঈনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান