কুষ্টিয়ায় রেলওয়ে পুলিশের অভিযানে ট্রেন থেকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কমিউটার ট্রেন থেকে ৩৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকা গামী নকশী কাঁথা কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলো— চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া এলাকার আব্দুর রশিদ মন্ডলের ছেলে হাসান মিয়া (২১) ও একই এলাকার মইদুল মন্ডলের ছেলে শাকিল হোসেন (২৪) ও হামিদুল মন্ডলের স্ত্রী হাজেরা খাতুন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউনটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে অভিযান পরিচালনা করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। অভিযান পরিচালনা কালে বস্তার মধ্যে রাখা ৩৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত ফেনসিডিল বহনের দায়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জহির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের