ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১১:৩১

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি লিমনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।গ্রেপ্তার লিমন শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিমনের বিরুদ্ধে খুন, ডাকাতি,  ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে শহরের শ্রাবণ হত্যা মামলার পলাতক আসামি।

শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মো. আ. গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে, সে  জানায় তার ব্যবহৃত অস্ত্র রয়েছে। পরে তার দেখানো মতে শহরের দক্ষিণ সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

জানা গেছে, লিমনের বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থানায় ২টি হত্যা, ২টি ডাকাতি, ২টি চুরি ও ১টি ছিনতাইয়ের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা হয়েছে।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা