ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রতিবন্ধী জাহিদুল দারিদ্রতাকে পরাজয় করে পেলেন জাতীয় যুব পুরুস্কার


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ২:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী জাহিদুল দারিদ্রতাকে পরাজয় করে পেলেন জাতীয় যুব পুরুস্কার। ২ নভেম্বর শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসে যুব ক্রীড়া মন্ত্রনালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর তাঁকে এ সম্মানে ভুষিত করেন। 

তাড়াশ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহযোগীতায় নিজ প্রচেষ্টার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল যুবকে পরিনত হওয়ায় তিনি এ পুরুস্কার পান। জাহিদুল হাসান উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলী প্রামানিকের ছেলে। জাহিদুল হাসানের সাথে কথা বলে জানা যায়, জন্মগত ভাবেই তাঁর ডান হাত ও ডান পা অকেজো। শারীরিক এ অসুবিধা থাকা সত্তে¡ও প্রবল মনোবল নিয়ে পড়া-লেখা করে ২০০১ সালে দাখিল পাস করেন।

এর পর তাড়াশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। পরে ওই কার্যালয় থেকে ঋণ নিয়ে তিনটি গরু কিনে ছোট্র একটি খামার শুরু করেন। এর পর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দিন দিন বড় হতে থাকে তাঁর গরুর খামার। শুরু হয় তাঁর সফলতার গল্প। বদলে যেতে থাকে তাঁর আর্থিক অবস্থা। ছয় ভাই-বোন ও মাকে নিয়ে যে অভাবের সংসার তা আজ স্বচ্ছলতার দ্বারে পৌছেছে। তিনি আরো বলেন, শারীরিক সমস্যা নিয়েও আমি নিজ কর্ম প্রচেষ্টায় আমার দারিদ্রতাকে জয় করেছি। আর তার স্বীকৃতি স¦রুপ জাতীয় যুব দিবসে যুব ক্রীড়া মন্ত্রনালয়ে যুব উন্নয়ন অধিদপ্ত আমাকে এ সম্মানে ভ‚ষিত করেছেন।

গত শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা ও তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের উপস্থিতিতে আমাকে এ সম্মানা প্রদান করা হয়। এ সম্মানে আমার কর্ম উদ্দীপনা আরো বেড়ে গেছে। এ ব্যাপারে তাড়াশ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান, তাড়াশ উপজেলায় কোন আত্ম প্রত্যায়ী যুবকের এ ধরণের পুরুস্কার এই-ই প্রথম। শারীরিক সমস্যা তাঁর অদম্য মনবলকে দমিয়ে রাখতে পারেনি। জাহিদুল হাসানের সফলতা আমাদেরও গর্বিত করেছে। সে এখন উপজেলার বেকার যুবকদের অনুপ্রেরণার প্রতীক। তাড়াশ উপজেলা নির্বাহী কর্শকর্তা সুইচিং মং মারমা বলেন, জাহিদুল হাসানের এমন সাফল্য তাড়াশ তথা দেশের যুব সমাজকে আত্ম প্রত্যায়ী হতে উৎসাহীত করবে।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার