ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৫:৩৯

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: হাছানুল কাইয়ুম নামে চেক প্রতারণা মামলায় এক বছরের দন্ডপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটককৃত হাছানুল কাইয়ুম উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের মো: আব্দুর রশিদের ছেলে। রবিবার (০৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত হাছানুল কাইয়ুম এর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতের একটি চেক প্রতারণার মামলায় ১ বছরের সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, মো: আব্দুল মতিন, মোহাম্মদ বশির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত অনুমান সাড়ে দশটায় উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামে আসামীর বসত বাড়িতে অভিযান চালিয়ে মো: হাছানুল কাইয়ুমকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী বলেন, ‘সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের পাড়াগ্রাম থেকে ১ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী হাছানকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’