বেঙ্গালুরুর হয়ে খেলেই অবসর নেবেন কোহলি
২০২৫ আইপিএলের নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে চান কোহলি।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, 'আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।'
বেঙ্গালুরুতেই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে চান উল্লেখ করে তিনি আরও বলেন, 'আইপিএলে অন্য কোনও দলে খেলব না। এখানেই অবসর নেব। তবে তার আগে আরও তিন বছর সময় আছে। এটাই আমাদের সুযোগ। যে দল আমাকে এক ভালবাসা দিয়েছে তাকে চ্যাম্পিয়ন করতে চাই।'
শিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, 'অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।'
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি