ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনা করোনা হাসপাতালে একজনের মৃত্যু, রোগীশূন্য সদর হাসপাতাল


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১১:৫২

করোনায় আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টার পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন খুলনার ফুলতলার মো. জাহাঙ্গীর কবির (৬৫)।

তবে গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। এরমধ্যে খুলনা জেনারেল (সদর) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটটি টানা চারদিন রোগীশূন্য। 

এছাড়া খুলনা করোনা হাসপাতালে ৬৪ জন, আবু নাসের হাসপাতালে ২১জন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২২জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন মিলিয়ে খুলনায় আজ সকাল পর্যন্ত মোট ১১৬ রোগী চিকিৎসাধীন।

অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। তার মধ্যে খুলনার ৩৬, বাগেরহাটের ৯, যশোরের ৩, সাতক্ষীরা ও নড়াইলের একজন করে করোনা শনাক্ত হয়।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা