লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার লাকসামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ নভেম্বর রোববার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত গৃহবধূর হাসিনা আক্তার বৃষ্টি (২৭), তিনি কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সরওয়ার কাইয়ুমের স্ত্রী।
বৃষ্টির ভগ্নিপতি আজহার উদ্দিন সুজন জানান, শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় বৃষ্টি অসুস্থ বলে সরওয়ার কাইয়ুম তাকে ফোন দেন। তিনি যখন তাদের বাড়িতে গিয়ে বৃষ্টিকে খোঁজেন, তখন তাদের কাছে বলা হয়, শান্ত থাকতে। এক পর্যায়ে বলা হয়, বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সুজন থানায় খবর দেন। তাদের ধারণা, বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার স্বামী সরওয়ার কাইয়ুম।
নিহতের স্বজনরা জানান, বৃষ্টির স্বামী সরওয়ার কাইয়ুম মাছের ব্যবসা করেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে স্বামীর বসতঘরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে সন্দেহ রয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন , ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত