ভোলাহাটে বহিষ্কৃত নেতাদের নিয়ে যুবদলের জনসভা, তৃণমূল বিএনপিতে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বহিস্কৃত নেতাদের নিয়ে জনসভা করায় তৃণমূল বিএনপিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার ৪ জন বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে যুবদল ভোলাহাট উপজেলা শাখা। এঘটনায় জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া ক্ষোভ প্রকাশ করেন। অসন্তোষ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে ভোলাহাট মোহবুলস্নাহ কলেজ মাঠে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলড়্গে এ জনসভা করে।উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য সহ সম্পাদক মো. আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। বহিষ্কৃতদের মধ্যে সভা মঞ্চে দেখা গেছে, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেশমাতুল আরস রেখা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রম্নহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁদেরকে বহিষ্কার হয়।
জনসভা নিয়ে তৃনমূলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ‘সাবেক সংসদ সদস্য এমপি থাকাকালীন এলাকায় খুব একটা আসতেন না। তাঁর কাছে তৃণমূলের নেতাকর্মীরা ছিল উপেক্ষিত। কিন্তু বর্তমানে তিনি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে অর্থের জোরে নিজস্ব বলয় গড়ে তুলছেন। ফলে তৃণমূলকে না জানিয়েই এই সভার আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘বহিস্কারটা কোন ব্যাপার না এটা আগামীতে ঠিক হয়ে যাবে।
ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইয়াজদানি জর্জ বলেন, এসব কার্যক্রম সম্পূর্ণভাবে দলীয় নির্দেশনা অমান্য করার সামিল। এগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করব আমরা।
এব্যাপারে জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহিস্কৃত ব্যক্তিকে নিয়ে জনসভা করা গঠনতন্ত্র বিরোধী এবং এতে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে। ফলে তৃণমূলে বিভেদ সৃষ্টি করে যারা দলের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রের হাইকমান্ডকে জানানো হবে।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবদলের জনসভায় বহিস্কৃত নেতাদের নিয়ে সভা সমাবেশ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আর যারা বহিস্কৃতদের নিয়ে কর্মসূচি পালন করছে দল তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিবে বলে জানান তিনি।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাঃ গোলাম কিবরিয়া শাওনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম পল কে জানিয়েছি। জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ জনসভায় উপস্থিত থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
T.A.S / T.A.S
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান