আন্তর্জাতিক ওয়ান হেলথ দিবসে ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির টিম 'সুপারবাগ'
বিশ্ব ওয়ান হেলথ দিবস উপলক্ষে 'ওয়ান হেলথ ইন কমিউনিটি’ বিষয়ের উপর সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিম 'সুপারবাগ'। ইউএসএআইডি(USAID) এবং ডিএআই(DAI)-এর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৩টি দল অংশগ্রহণ করে।
শেকৃবির টিম 'সুপারবাগ' এর দলনেতা ছিলেন এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৯ম ব্যাচের 'আহমেদ ইশতিয়াক নিরব। টিমের অন্য সদস্যরা হলেন এএসভিএম অনুষদের ৯ম ব্যাচের শিক্ষার্থী মীম জাহান, ১০ম ব্যাচের রাবেয়া আকতার তন্নী এবং ফিসারিজ এন্ড একোয়াকালচার অনূষদের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী শিশির কুমার। টিমের মেন্টর হিসেবে ছিলেন শেকৃবি’র মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ মান্নান।
এছাড়াও ভিডিও প্রতিযোগিতায় শেকৃবি থেকে ৪র্থ,৮ম এবং নবম স্থান অর্জন করে। বিশ্ব ওয়ান হেলথ দিবস উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সেরা দশটি টিমের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর ৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে’, যার মূল উদ্দেশ্য মানুষ, প্রাণী এবং পরিবেশের মধ্যে সুস্থতার গভীর সম্পর্ককে তুলে ধরা। এবারের প্রতিপাদ্য 'ওয়ান হেলথ ইন কমিউনিটিস '।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য