খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি করতে গিয়ে চোর আটক
মানিকগঞ্জের সিংগাইরে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি করে পালানোর সময় মোঃ রুস্তম আলী(৫৩) নামে এক চোরকে আটক করে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
রবিবার (৩নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ি এলাকায় চুরি করে পালানোর সময় তাকে আটক করা হয়। খবর পেয়ে ওই চোরকে হেফাজতে নেয় সিংগাইর থানা পুলিশ। আটককৃত রুস্তম আলী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মিরহাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
জানা যায়, চর নয়াবাড়ির মৃত ছাত্তার মিয়ার পুত্র ইসরাফিলের বাড়িতে চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হয় চোরদলের সদস্য রুস্তম আলী(৫৩)। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দেয়। এসময় তার সাথে থাকা আরো ৩ চোর পালিয়ে যায়। এদিকে গণধোলাই দিয়ে চোর রুস্তম আলীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী।
এর আগেও গত রবিবার (২৭ অক্টোবর) এই চোরচক্র একই স্টাইলে চর নয়াবাড়ি আহমদ আলীর পুত্র আবদুল কাশেমের বাড়িতে সুকৌশলে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয় চোরের দল। সেই খাবার খেয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে চোর ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও ঘরের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, খবর পেয়ে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চোর দলের সদস্য রুস্তম আলীকে হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
T.A.S / T.A.S
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন