ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৪ হাজার ৬ শত ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৪ অক্টোবর সকাল দশটার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহামিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: সুবর্না খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার।
অনুষ্ঠান সঞ্চালনায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আখতারুল ইসলাম। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১ কেজি,গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি,ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি,এমওপি সার ১০ কেজি,চিনাবাদাম বীজ ১০কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫ কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি,মসুরবীজ ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি,খেসারী বীজ ৮কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫ কেজি,অড়হড়বীজ ২ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার ৫ কেজি সার বিতরণ করা হবে। উল্লেখ্য অদ্য তারিখে ২৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ, এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বাকী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
T.A.S / T.A.S
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত