সদরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুরের সদরপুরে পুকুরের পানিতে ডুবে তায়েরা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত তায়েবা একই গ্রামের মোঃ শাখাওয়াত খানের কন্যা। তিন বোন এক ভাইয়ের মধ্যে তায়েরা আক্তার পরিবারের চতুর্থ সন্তান।
এলাকাবাসী জানায়, সকালে সবার অগচরে তায়েবা বাড়ির উঠান থেকে হাটতে হাটতে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির মা ও বাড়ির লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তায়েবার মরদেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিলভিয়া জাহান শিশু তায়েবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঢেউখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জানান, শিশুটি সকালে ওর দাদির কাছ থেকে খাবার খেয়ে খেলার ছলে হাটতে হাটতে পুকুরে ডুবে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মারা গিয়েছে বলে ডাক্তার জানিয়েছে। ঘটনার পর থেকে শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকাবাসীরা বাড়িতে ভীড় করছেন, জানাজা বাদ আছর অনুষ্ঠিত হবে।
T.A.S / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন