ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যানে বাড়ছে বিশৃঙ্খলা, গত এক মাসে সহস্রাধিক মামলা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৩:৫০

মহাসড়কে অবৈধ এসব যানবাহনের কারণে যানজটের পাশাপাশি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ঢাকা-সিলেট মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যানের মতো ছোট যানবাহন।

এতে সড়কটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যানজটের পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের নরসিংদী জেলখানা মোড়, ভেলানগর ও ইটাখোলা মোড় পর্যন্ত এসব তিন চাকার যানবাহন চলাচল করতে দেখা যায়। সড়কটিতে চলাচল করছে অসংখ্য দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন। এর মধ্যেই পাল্লা দিয়ে চলছে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, ভ্যানগাড়িসহ প্যাডেলচালিত রিকশা। এসব যানবাহন একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কখনো মাঝসড়ক দিয়ে চলছে। দ্রুত গন্তব্যে পৌঁছাতে কোনোটি আবার উল্টো পথে ছুটছে। মাঝেমধ্যেই দেখা দিচ্ছে যানজট।

স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকেরা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কটিতে দীর্ঘদিন ধরে তিন চাকার যানবাহন চলাচল করছে। পুলিশ বন্ধ করে দিয়ে গেলে আবারও সড়কটিতে ধীরে ধীরে তিন চাকার যানবাহন চলাচল শুরু হয়।

এ বিষয়ে সোমবার (০৪ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোল্লা তাসলিম হোসেন বলেন, নরসিংদী জেলা ট্রাফিক পুলিশের ইতিহাসে আমরা গত অক্টোবর মাসেই সর্বোচ্চ সংখ্যক ১২৮৯টি মামলা দায়ের করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হাইওয়ে থেকে তিন চাকার যানবাহন সরিয়ে নিতে। প্রথম অবস্থা থেকে এখন আমরা অনেকটা রিকোভারি করার চেষ্টা করতেছি, আশাকরি শর্টটাইমের মধ্যেই আমরা হাইওয়ে মুক্ত করতে পারবো। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

T.A.S / T.A.S

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার