ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সুন্দরবনে বন বিভাগ-বনদস্যু গোলাগুলি

বনদস্যুর কবল থেকে জিম্মি ১০ জেলে উদ্ধার


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৪:৩

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বন বিভাগ ও নাম না জানা নবাগত বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রবিবার (০৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে গহিন সুন্দরবনের চুনকুড়ি নদীর তক্তাখালী খাল এলাকায় বন বিভাগের অভিযানের সময় এ ঘটনা ঘটে। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনদস্যু বাহিনী বন বিভাগকে লক্ষ্যকরে গুলি ছোড়ে। বন বিভাগও পাল্টা গুলি বর্ষন করে। এক পর্যায়ে মালপত্র ফেলে ৫ সদস্য বিশিষ্ট বনদস্যু বাহিনী সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে  ১ রাউন্ড শর্ট গানের গুলি, ১টি সোলার প্যানেল ও ৩টি নৌকা উদ্ধার করে আভিযানিক দল।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- উপজেলার চুনকুড়ি গ্রামে দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম এবং দুরমুজখালী গ্রামে লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।

সার্বিক বিষয়ের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান জানান, সুন্দরবনে মুক্তিপনের দাবিতে ১০ জেলেকে জিম্মি করা হয়েছে এমন খবর পরিবারের মাধ্যমে জানতে পেরে উর্দ্ধতন কৃর্তপক্ষের নির্দেশে তাহার নেতৃত্বে ৬০ সদস্য বিশিষ্ট বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। গোলাগুলির এক পর্যায়ে বনদস্যু বাহিনী পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ওই ১০ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  সুন্দরবনে বন জীবিদের নির্বিঘ্নে মৎস্য ও কাঁকড়া আহরণের জন্য টহল জোরদার করা হয়েছে তিনি জানান।  

এমএসএম / এমএসএম

জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু

নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ

বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের

পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১

"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের

ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল

সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার

আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত