ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ঘটনায় আরও একটি মামলা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৪:৪১

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিটের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়। রোববার পৌর শহরের সরকারপাড়া মহল্লার মো: মুসার ছেলে মো: সাজ্জাদ সরকার শাহিন (২৮) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মামলার বাদী মো: সাজ্জাদ সরকার শাহিন সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ অবস্থায় ওই দিন দুপুরে আর্টগ্যালারী অপরাজেয় ৭১ এর সামনে আন্দোলনে থাকাকালীন আসামীগণ তা প্রতিহত করতে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় আসামীগণ লাঠি-সোটা, লোহার রড, ককটেল ও হাত বোমা নিয়ে আন্দোলনে অংশগ্রহনকারীদের উপরে হামলা চালায়। এ সময় তার শরীর ছিটাগুলি লাগলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি চিকিৎসা নেয়।

মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদারসহ ৯৪ জনের নাম উল্লেখ ও ১শ থেকে দেড়শজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

T.A.S / T.A.S

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার