ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে আড়াইশ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও অর্থদণ্ড


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৪:৪৪

সোমবার (০৪ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে নরসিংদী সদর উপজেলার বড়বাজারের হোসেন মার্কেটে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মেহেদী হাসান পাটোয়ারী। এ সময় ৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ২ শত ৫০ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ ও ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়েছে।

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার বলেন, আমরা ইতোমধ্যে নরসিংদী জেলার বিভিন্ন বাজারে এই জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছি। এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ঠোঙ্গা, পাটের ও কাপড়ের তৈরি দীর্ঘদিন ব্যবহার উপযোগী ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। এরপরও বিভিন্ন জায়গায়  ব্যবসায়িরা সচেতন হচ্ছে না। নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পলিথিন ব্যাগ ক্রয় বিক্রয় ব্যবহার বন্ধে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা