ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৪-১১-২০২৪ বিকাল ৫:৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের খোদা বক্সের ছেলে রিপন ড্রাইভার এর বাড়ি থেকে দুই হাজার একশো পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ রিপন ড্রাইভারকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য টাপেন্টাডল দুই হাজার একশো পিচ  ট্যাবলেটের বর্তমান  বাজার মূল্য ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা।

অন্যদিকে  একই দিনে উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের হারেজ মন্ডলের ছেলে মাদক কারবারি রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তিন পিচ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারি রিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এস.আই মো.রাসেল কবীর বলেন, সোমবার (০৪ নভেম্বর ২০২৪) তারিখ বেলা ১২ টার দিকে ইন্সপেক্টর খবির আহমেদ, এর নেতৃত্বে সিপাই রাশিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, বিলাস কুন্ডু ও সুব্রত বর্মণের সার্বিক সহযোগিতায় মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের খোদা বক্সের ছেলে রিপন ড্রাইভার এর বাড়ি থেকে দুই হাজার একশো পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ রিপন ড্রাইভারকে ও হোগলবাড়ী ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের হারেজ মন্ডলের ছেলে মাদক কারবারি রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তিন পিচ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারি রিপনকে আটক করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে  দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন