বান্দরবানে গৃহবধূর মরদেহ উদ্ধার
পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের গিলাতলি এলাকায় কুলসুমা বেগম (৩০) নামে এক প্রবাসী গৃহবধুকে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে প্রতিবেশীরা। গত শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় এই ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাতে বিদেশে কর্মরত স্বামী মফিজুর রহমানের সাথে স্ত্রী কুলসুমার মোবাইলে তার পাশ্ববর্তী মৌলানা ইউনুছের কাছ থেকে বসত ভিটে ক্রয় করার বিষয় নিয়ে এক পর্যায়ে স্বামী স্ত্রী কথা-কাটাকাটি হয়।
তাদের মেয়ে ইশরাত জাহান জানায়, সকাল ৯ টার দিকে বাড়ির পাশের পুকুরে সে কাপড় ধোয়ার জন্য যায়। তখন তার মা কুলসুমা (৩০) বাড়ির ভিতরে কাজ করছিল। পরে সাড়ে ১০টার সময় কাপড় ধুয়ে বাড়িতে আসলে বাড়ির দরজা বন্ধ দেখে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না-পেয়ে খোলা জানলা দিয়ে বাড়ির ভেতরে তাকালে মা কুলসুমের ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার-চেঁচামেচি করে। চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা শুনতে পেয়ে বাড়িতে এসে দরজা ভেঙে কুলসুমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানা’র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, মরদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবানে সদর হাসপাতলের মর্গে পাঠিয়েছে, ময়নাদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর বিষয়টি মূল কারণ নিশ্চিত হওয়া যাবে। নাইক্ষংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান।
T.A.S / T.A.S
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য