ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাককানইবিসহ ৮টি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিলো সিজেডএম


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৪-১১-২০২৪ বিকাল ৬:৯

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ ৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বত্তি প্রদান করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষা হলের এক অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিয়েছেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় সিজেডএম-এর উদ্যোগকে সাধুবাদ জানান। সমাজের বিত্তশালীরা আরো বেশি বেশি এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে প্রত্যাশা করেন।

বত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজকের বৃত্তিপ্রাত্তদের কাছে আমারে অনুরোধ যে, তোমরা এই বৃত্তির টাকা দিয়ে পড়াশোনা করবে, নিজেরা চরিত্র গঠন করবে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। দায়িত্বটা হলো যখন তোমরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত ও সফল হবে তখন তোমরা অন্যদের ভুলে যেয় না।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের লে. কর্ণেল (অব.) সৈয়দ নাজমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে সিজেডএম দেশব্যাপী অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে। শিক্ষার্থীদের মাসিক ৪০০০/-টাকা বৃত্তি প্রদান করা হয়। চলতি বছর ৭৬ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাষানী বিশ্ববিদ্যালয়সহ ময়মনসিংহ অঞ্চলের ৮টি বিশবিদ্যালয়ের শিক্ষার্থীদের এবার বৃত্তি প্রদান করা হয়।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?