ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নরসিংদীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, খালা আহত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ১২:৬

নরসিংদীর মনোহরদীতে নিজ ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভাগনিকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন খালা পাপিয়া সুলতানা (৪৯)।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে মনোহরদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মনোহরদী সরকারি কলেজের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।আনিকা বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের মৃত শাহজাদা নূর আলমের মেয়ে।সে মনোহরদী কৃষ্ণপুর টেক্সটাইল ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

খালা পাপিয়া সুলতানা মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মৃত আবদুস ছাত্তারের স্ত্রী। তিনি আনিকার স্কুলে শিক্ষকতা করেন।

স্থানীয়রা জানায়, পাপিয়া সুলতানার ছেলে আর মেয়ে কেউই বাড়িতে থাকেন না। ছেলে বিদেশে ও মেয়ে নরসিংদীতে পড়াশোনা করেন। তিনি তার বোনের মেয়ে আনিকাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। সোমবার বিকেলে চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় আনিকাকে মৃত ও খালা পাপিয়াকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করে। আনিকার মরদেহের সুরতাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের খালু মিজানুর রহমান মিলন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে বাড়িতে এসে আনিকাকে মৃত অবস্থায় দেখতে পাই। আর পাপিয়াকে হাসপাতালে পাঠানো হয়েছে জানতে পেরেছি। কি নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মনোহরদী থানার সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

T.A.S / T.A.S

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার