ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মসজিদে যাওয়ার পথে রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ১:৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৫ নভেম্বর) ভোররাতে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। 

নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন কুদ্দুস। পথিমধ্যে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।

নিলুফা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে।

T.A.S / T.A.S

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন