ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৩:৪২

যশোরের কেশবপুরে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, তরিকুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গত সোমবার বিকালে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আল্হাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে স্মৃতিচারণ করেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, থানা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলুবুল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমূখ। সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান। এ সময় থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক