ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে অস্ত্র-গুলি সহ যুবক আটক


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৩:৪৬

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ ও কোষ্টাগার্ড বাহিনীর যৌথ অভিযানে অস্ত্র-গুলি সহ আবু জাকারিয়া (৪০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। গত সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা ট্রলার ঘাট সংলগ্ন ত্রিমোহনী মসজিদের সামনে থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

এসময় তাকে তল্লাশি করে ১টি ৯ এম এম পিস্তল, ১টি তাজা গুলি সহ ২টি খালি ম্যাগাজিন জব্দ করে আভিযানিক দল। ওই যুবক সাতক্ষীরা সদরের মুন্সিপাড়া এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে। 

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সূত্রে জানার পর ওই ব্যক্তিকে নজরদারি করা হয়। এক পর্যায়ে অস্ত্র-গুলি সহ তাকে আটক করা হয়। এঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। 

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন