পঞ্চগড়ে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা - আটক দুই
পঞ্চগড়ে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা দায়ের হয়েছে।সোমবার দিবাগত রাত পনে দুইটায় বেংহারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় মামলাটি করে।দায়েরকৃত মামলায় ওই রাতেই দুইজনকে আটক করা হয়েছে।তারা হলেন-বোদা উপজেলার সরকার পাড়া এলাকার মৃত মনছুরের ছেলে সাইদুল হাসান হিরু(৪০) ও সর্দারপাড়া এলাকার খয়রুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম (৪০)।
মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জন অজ্ঞাত আসামী করা হয়। এর আগে সোমবার মাগরিবের নামাযের পর, মানিকপীর মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।প্রত্যাক্ষদর্শীরা জানায়, কর্মীসভা চলাকালীন সময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা লক্ষ্য করে, পরপর তিনটা ককটেল বিস্ফোরন ঘটায়।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন মামলা ও দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করে,আটক অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ