তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসননিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছে জবি শিক্ষার্থীরা
মঙ্গলবার (৫ নভেম্বর) তিন দফা দাবিতে বেলা ১২টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ০৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দ্বায়িত্ব অর্পণ করতে হবে।
২. শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।
৩. অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল করতে হবে।
আন্দোলনে ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস বলেন, প্রশাসন বার বার শুধু আমাদের আশ্বাস দিচ্ছে৷ স্বাধীন দেশে অধিকার পাওয়ার জন্য বার বার যদি আন্দোলন করতে হয় তাহলে কিসের স্বাধীনতা পেলাম আমরা। আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসন এসি রুমে বসে থাকে আর জগন্নাথের শিক্ষার্থীরা আবাসনহীন কষ্ট করে। আমরা আর ছাড়পোকার কামড় খেতে চাই না৷ যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করেন।
তৃতীয় দিনে ক্লাসে ক্লাসে ক্যাম্পেইন ও জনমত গঠন করার কর্মসূচি ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীরা আজকের মতো তাদের আন্দোলন সমাপ্ত করেন৷
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য