ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৫-১১-২০২৪ বিকাল ৫:২৯

ঢাকার ধামরাইয়ে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৮৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সার বীজ বিতরন করা হয়।
সার বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে সার ও বীজ কৃষকের হাতে তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক।
এসময় ৪ হাজার ৩০০ জনকে সরিষা, ১০০জনকে খেসারী বীজ, ৩১০জনকে ভুট্টা বীজ, ৬০ জনকে গমের বীজ, ৪৫ জনকে মসুর বীজ এবং ৮০ জনকে শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।
এছাড়া প্রতিজন কৃষক গম, সরিষা ও শীতকালীন পেঁয়াজের জন্য ১ কেজি ডিএপি ও এমওপি সার পেয়েছেন। মসুর ও খেসারী বীজের জন্য ১ কেজি ডিএমপি ও কেজি এমওপি সার এবং ভুট্টা বীজের জন্য প্রতি কৃষক ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবে।
আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার