ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন মিয়াজীপাড়া সড়ক পুনরুদ্ধারে এলাকাবাসীর মানববন্ধন


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৫৭

রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন মিয়াজীপাড়ার প্রধান সড়কের উত্তর অংশটি পুনরুদ্ধার করে জনদূর্ভোগ দূরীকরণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে মিয়াজীপাড়ার প্রধান সড়ক পরিপূর্ণ জায়গা পুনরুদ্ধার ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আহমদ ছাফা, মো. সৌরভ, বাদশা আলম, সালাউদ্দিন মাহমুদ, মো. হাসান, মো. আমিনুল এহসান, আমিরুল হক, জসিম উদ্দিন, নুরুল আলম, দীদারুল ইসলাম, আবু জাহেদ মুন্না, নাজিম উদ্দীন, নঈম উদ্দীন, নবীরুল হক প্রমুখ।

বক্তব্যে ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, সড়কটি মূলত ১২ ফুটের ছিল কিন্তু কয়েকটি পরিবার এই সড়কের উত্তর অংশ দখল করে বিভিন্ন স্থাপনা করার পায়তারা করছে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের নানাভাবে হুমকি দামকি দিয়ে আসছে। বর্তমান সড়কটি সংকুচিত হয়ে গেছে। কেউ মারা গেলে লাশ বের করার জায়গাটুকু নেই।

বুধবার এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর সড়কের জায়গা পুনরুদ্ধারে স্মারকলিপি দেওয়া হবে জানান তারা।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন