ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ার ৭০০ জন কৃষক পেল সবজি বীজ ও অর্থ


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৫৮

রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের পূনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার। এদিন একজন কৃষককে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য আট ধরণের ২০ প্যাকেট সবজি বীজ দেয়া হয় এবং নগদ অর্থ সহায়তা বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০০ টাকা করে দেয়া হয়। এভাবে উপজেলার মোট ৭০০ জন কৃষককে সহায়তা দেয়া হয়েছে।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন