ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের মৌলিক প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১:০

রাঙ্গুনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে আগুন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষক, ও যুব স্কোয়াড রাইডার্স সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কুমার বড়ুয়া, শিক্ষক মো. করিম, যুব রেড ক্রিসেন্ট রাঙ্গুনিয়ার দলনেতা মো. ফরহাদ হোসেন, সংবাদকর্মী ও যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন, সহ সভাপতি সালাউদ্দীন কাদের , সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ।

মহড়া প্রদর্শনে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া ফায়ার টিমের সদস্য নাঈম হোসেন, মুশফিকুর জামান, সুমন বিশ্বাস, মো. রমজান আলী, সোহাগ হোসেন প্রমুখ।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন