তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি আড়ৎ অফিসে আড়তের সেড নির্মান কাজ সম্পন্ন ও আড়তের সার্বিক উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বুধবার সকালে মহিষলুটি মৎস্য আড়ৎ এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মো. আজম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফছার আলী। মহিষলুটি চৌরাস্তা একতা মৎস্য ব্যবসায়ী ও আড়তদার সমবায় সমিতি লিমিটেডের আয়োজিত সভায় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, তাড়াশ উপজেলা বিএনপি’র যুব দলের আহবায়ক এফ এম শাহ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ হোসেন প্রমূখ। এ সময় সভায় মহিষলুটি চৌরাস্তা একতা মৎস্য ব্যবসায়ী ও আড়তদার সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়।
পরে ১২ সদস্য বিশিষ্ট ওই কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। সভাপতি আজম আলী, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জলিল, সদস্য মো.কামরুজ্জামান, মো. হেলাল হোসেন, শাহ জাহান আলী, আলতাব হোসেন, আইয়ুব আলী, সোহেল রানা, রফিকুল ইসলাম, শেখ কামাল ও আব্দুস কুদ্দুস।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ