বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ এর ফোনালাপ নিয়ে মিথ্যাচার এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ খোরশেদ আলম সম্প্রতি জনৈক ব্যক্তির সাথে মুঠোফোন আলাপের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, দাউদকান্দি-তিতাস, হোমনা-মেঘনার গণ মানুষের নেতা ডঃ খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে তার মনগড়া কাল্পনিক মিথ্যাচার করতে শোনা যায়।
উক্ত আলাপচারিতায় বলতে শোনা যায় জাতীয় নির্বাচনে ডঃ খন্দকার মোশারফ হোসেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও পাগলের প্রলাপ মাত্র।
নির্বাচনকালীন সময় গত ৭.১.২০২৪ তারিখে তিনি অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় এভারকের হাসপাতালে আই সি ইউ তে ভর্তি ছিলেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণ করা হয়। ওই সময়ে তার পরিবারের নির্দিষ্ট কয়েকজন সদস্য ছাড়া অন্য কাউকেই হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি দেননি। অতএব কোন দলীয় নেতাকর্মীর সাথে তাহার দেখা ও কথা বলার সুযোগ হয়নি।
উক্ত ফোনআলাপ মোঃ খোরশেদ আলমের নিজস্ব ও মনগড়া বক্তব্য। মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন প্রকার সম্পৃক্ততা ছিলনা, বর্তমানেও নেই। তাহার এই ফোনআলাপে অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এমন একটি প্রেস রিলিজ (৬ নভেম্বর) রাতে গণমাধ্যমকে পাঠিয়েছেন ভিপি মোঃ জাহাঙ্গীর আলম সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখা, কুমিল্লা।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা