ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঢাকায় হেনরি, খেলতে পারবেন না প্রথম ম্যাচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:৩৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান।

হেনরির ঢাকায় পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কোভিড প্রটোকল অনুযায়ী তাকে ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে। তাই কাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি।

৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টাইন শেষ হলেও অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে পারবেন কী না তা বলে দেবে সময়। এদিকে করোনা আক্রান্ত অ্যালেন দলের সঙ্গেই থাকছেন। নিউ জিল্যান্ড দলের চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এ ছাড়া তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ।

ক্রাইস্টচার্চ থেকে হেনরিকে নিয়ে নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, ব্যাটসম্যানের বদলে বোলারকে নিলেও বর্তমান পরিস্থিতিতে দলে কারো বদলি হিসেবে হেনরিই ঠিক আছে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে ফিনের লাইক এ লাইক রিপ্লেসমেন্ট ম্যাট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে সেই আমাদের সেরা অস্ত্র। সে কোভিডের দুই ডোজ টিকাই পেয়েছে এবং ঢাকা থেকে তার দেশে ফেরার জন্য এমআইকিউ বেডও প্রস্তুত আছে।’

যুক্তরাজ্যে থাকা খেলোয়াড়দের আনলে ঢাকায় তাদের সাত দিনের আইসোলেশনে থাকতে হতো। এজন্য তাদের বিবেচনা করা হয়নি বললেন স্টিড। হেনরিকে শুধু পাকিস্তান সফরের দলে রাখা হয়েছিল। কিন্তু তারও আগেই দেশ ছাড়তে হয়েছে তাকে। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে