ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কার্টি-কিংয়ের সেঞ্চুরিতে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১২:৪২

তিন ম্যাচের সিরিজ ছিল ১-১ সমতায়। যে কারণে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ ওয়ানডে পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। কেসি কার্টি ও ব্রান্ডন কিংয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনাল জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৩ রান করে ইংল্যান্ড। জবাবে দিতে নেমে ৮ উইকেট আর ৪২ হাতে রেখে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপে ২৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। পঞ্ম উইকেটে স্যাম কারেনকে নিয়ে ৭০ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় থেকে সফরকারীদের মুক্তি দেন ওপেনার ফিল সল্ট। কারেন ৫২ বলে ৪০ রান করে আউট হলে জুটি ভাঙে।

ষষ্ঠ উইকেটে সল্টের সঙ্গে ৭০ রানের আরও একটি জুটি করেন ডেন মাউসলি। ১০৮ বলে ৭৪ রানে সল্ট আউট হলে গুরুত্বপূর্ণ জু্টি ভাঙে।ইংল্যান্ডকে মাঝারি মানের একটি পুঁজি এনে দিতে সহায়তা করেন জেমি ওভারটন ও জোফরা আরচার। ২১ বলে ৩২ রান করেন ওভারটন। ১৭ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন আরচার। শেষমেশ ২৬৩ রানে থামে ইংল্যান্ড।

জবাবে ১৭ বলে ১৯ রান করে আউট হন ওপেনার এভিন লুইস। এরপর ২০৯ রানের রেকর্ড জুটি করেন কার্টি ও কিং। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেটে এটি ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জুটি।

১১৭ বলে ১০২ রান (১৩ চার ১ ছক্কা) করে ওপেনার কিং আউট হলে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড জুটি ভাঙে।১১৪ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন কার্টি। ১৫ চার আর ২ ছক্কায় ইনিংস সাজান তিনি। এটি কার্টির ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তার সঙ্গে ১০ বলে ৫ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শাই হোপ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন পেসার ম্যাথিউ ফোর্ড। ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হন ডানহাতি ক্যারিবিয়ান পেসার।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা