ফাঁদে পা না দেওয়ার আহ্বান আহমাদুল্লাহর
কোনো অবস্থাতেই কারও উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্যধারণের আহ্বান করছি। কোনো অবস্থাতেই কারো উসকানির ফাঁদে কেউ যেন পা না দেয়।
ফেসবুক পোস্টে কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও ধারণা করা হচ্ছে, বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চট্টগ্রামে এক ব্যক্তির ইসকনবিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।
সমসাময়িক ঘটনা নিয়ে প্রায় সব সময় নিজের মতামত ব্যক্ত করেন জনপ্রিয় এই ইসলামী আলোচক। সবশেষ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে সিন্ডিকেটকে দায়ী করেন শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, একশ্রেণির অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশের কোটি কোটি মানুষ সব সময়ই কষ্টের শিকার হন। মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া ব্যবসায়ী যতই নামাজ, রোজা, হজ, ওমরা পালন কিংবা দান-সদকা করুক না কেন, দুনিয়াতে সে প্রকৃত মুসলিম এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবেন না।
তিনি আরও বলেন, যে সম্পদের জন্য এত আয়োজন, সে সম্পদই একদিন তাদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পাপাচারী লোক ছাড়া কেউ মজুতদারি ও সিন্ডিকেট করতে পারে না।’ (মুসলিম ১৬০৫)
এমএসএম / এমএসএম
২০২৬ সালের ঈদুল আজহা কবে?
রিজিকে বরকত লাভে করণীয়
রমজান শেষ হওয়ার আগে যে কাজগুলো করা জরুরি
সদকাতুল ফিতরের প্রয়োজনীয় মাসআলা
সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত
আই নিউজ বিডি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপস না করার অঙ্গীকার
অসহায়দের পাশে দিয়ামনি ই কমিউনিকেশন, রমজানে কোরআন ও জায়নামাজ বিতরণ
রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি?
রমজানের শিক্ষা
জুমার দিন যা করলে মিলবে উট কোরবানির সওয়াব
রমজানে কখন সবচেয়ে বেশি দোয়া কবুল হয়
রোজা রেখে ইনজেকশন ব্যবহার