ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে আলমগীর সিদ্দিকি ওরফে টিটো যৌথবাহিনীর হাতে আটক


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ২:১৪

যশোরের কেশবপুর পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো যৌথবাহিনীর হাতে আটক হয়েছে। গত বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কেশবপুর শহরের হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্ততে এই অভিযান চালানো হয়। আটক টিটো উপজেলার ত্রাস হিসাবে চিহ্নত ।

জানা গেছে, ৯০ যশোর-৬ কেশবপুর অসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক দক্ষিণ বঙ্গের ত্রাস শাহীন চাকলাদার এর কতিথ এ পি এস এবং পৌর মেয়র রফিকুল বাহিনির প্রধান ও পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো কে গত বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কেশবপুর শহরের হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবন থেকে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে। তার বিরুদ্ধে মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা চাঁদাবাজি এবং নিয়োগ বাণিজ্যের একাধিক অভিযোগ রয়েছে। সে এক সময় দন্ত চিকিৎসক ছিল। রোগী দেখে আয়ের টাকায় তার সংসার চলত। হটাৎ করে আওয়ামীলীগ নেতা বুনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান টিটো। অল্পদিনেই কালো টাকার মালিক হয়।

তার বাড়িতে কালো টাকা গণনার মেশিন ছিল। প্রকাশ্যে অন্যায় অপরাধ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াত সবসময়। কথিত এ পি এস ও মেয়র রফিকুলের ভাগ্নে হওয়ায় তার নামে থানায় কেউ মামলা করার সাহস পায়নি। হাট বাজার ইজারা, হাসপাতালের টেন্ডার সহ উপজেলা পরিষদের সকল টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সে। উপজেলা ব্যাপী যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে সমুদয় টাকা টিটো নিজ হাতে গ্রহণ করতেন। নিজস্ব বাহিনীর তৈরি করে শহরের মহড়া দিতেন। তার বাড়ি টর্চার ছেলে একাধিক ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছে। এমনকি কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম কে উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে জুতা দিয়ে পিটান।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এলাকাবাসী ওই কথিত  এ পি এস এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সন্ত্রাসী আলমগীর সিদ্দিকি ওরফে টিটো কে গ্রেপ্তারের দাবী জানালেও তৎকালীন কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। যত বাহিনীর অভিযানে আলমগীর সিদ্দিকি ওরফে টিটোর আটকের কথা শুনে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। জনমনে স্বস্তি ফিরে এসেছে।

T.A.S / T.A.S

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক