ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৩:৪৪

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে হাতিয়া উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক শোভা যাত্রা বের করা হয়।

পরে উপজেলা বিজয় মঞ্চে পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকারম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক খোকন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক কাদের হালিমী।  উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করেন।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন