ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

টঙ্গী প্রেসক্লাবের নির্বাচন কমিশনারদের পরিচিত সভা অনুষ্ঠিত


টঙ্গী প্রতিনিধি photo টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৩:৪৭

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক, ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল এবং টঙ্গী প্রেসক্লাবের আসন্ন নির্বাচন উপলক্ষে নবগঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পরিচিত সভা গতকাল সকাল ১১ টায় টঙ্গী প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের নবগঠিত প্রধান নির্বাচন কমিশনার টংগী সরকারি কলেজের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ। কমিশনার টঙ্গী দারুল ইসলাম ট্রাষ্ট আবাসনের নির্বাহী সদস্য মোঃ নেয়ামত উল্লাহ শাকের, কমিশনার টঙ্গী প্রেসক্লাবের সদস্য এস,এস কামাল হোসেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে বক্তব্য রাখেন ছাত্রনেতা মোঃ মোজাম্মেল হক, মোঃ ইসমাইল, সাব্বির হোসেন, মহসিন, টঙ্গী প্রেসক্লাবের কোষাধক্ষ্য হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক,রেজাউল কবির রাজীব সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার পরিচিতি অনুষ্ঠানের পর তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী টঙ্গী প্লেসক্লাব আমাকে নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমি যেন সকল সাংবাদিকদের অংশগ্রহণে একটি সুন্দর সফল নির্বাচন উপহার দিতে পারি ক্লাবের সকাল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। গ্রহণের পরিচিত সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক, ছাত্র জনতার স্মরণে দোয়া পাঠ করা হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব

বোদায় বজ্রপাতে নিহত- ১

মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা

বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা

কুতুবদিয়ায় অনাহারে ও মানসিক চাপে শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সরকারীকরণ এখন সময়ের দাবি

আল-দ্বীন হিফজ একাডেমীর নুরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত