ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাটুরিয়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৩:৫০

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সাটুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ উপলক্ষে জনসভা ও র‍্যালি করা হয়।

র‍্যালিটি সাটুরিয়া হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে যোগ দেন।

এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান খান রুকন, যুগ্ন সম্পাদক  আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম জিকু, জমশের আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, দপ্তর সম্পাদক আব্দুর রব, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি বরকত মল্লিক, যুবদলের আহবায়ক আমির হামজা, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বকুল, মোঃ শফিকুল ইসলাম, মেহেদী হাসান আরিফ,উজ্জল তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহসিন উজ্জামান মহসিন, শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, ছাত্রদলের সাবেক আহবায়ক সাদ্দাম হোসেন, সাবেক সদস্য সচিব উজ্জল হোসেন, সাবেক সদস্য সাকিবুল ইসলাম, বালিয়াটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সভাপতি স্বপন খান, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, যুবদল নেতা শাহিন ভুইয়া ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিকদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন