ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৪:৮

বাগেরহাটের শরণখোলায় গাছ থেকে পড়ে নূরুল হক ফরাজি (৫২) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের মৃত কাসেম ফরাজির ছেলে।

নিহতের জামাতা ইউনুচ হাওলাদার জানান, তার শ্বশুর পেশায় একজন গাছ কাটা শ্রমিক। প্রতিদিনের মতো তিনি একই গ্রামের ইব্রাহিম হাওলাদারের বাড়িতে চুক্তিতে একটি রেইনট্রি গাছ কাটতে যান। তিনি গাছে উঠে ডাল কাটার সময় প্রায় ১৫ ফুট ওপর থেকে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা  মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর তার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে আইগত ব্যবস্থা গ্রহন করবেন।

T.A.S / T.A.S

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪