চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক মাসুদ-সদস্য সচিব তামিম
দীর্ঘ দেড়যুগ বছর পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ সদস্যের এ কমিটিতে চন্দনাইশ পৌরসভার হাছান মোহাম্মদ আল মাসুদকে আহবায়ক ও পটিয়ার মোহাম্মদ আমিনুল হক তামিমকে সদস্য সচিব করা হয়েছে। ৭ নভেম্বর বিকালে গণতান্ত্রিক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাছান ও সাধারণ সম্পাদক কামরুল হাছানের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন।
এতে চন্দনাইশ উপজেলার মোহাম্মদ তৌহিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। জানা গেছে, ২০০৭ সালে দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের কমিটি গঠন করা হয়। কমিটি গঠন হওয়ার পর থেকে শুরুতে ২/৩ বছর এই কমিটির কার্যক্রম থাকলেও পরে ঐ কমিটি নিস্ক্রিয় হয়ে পড়ে। পরবর্তীতে গত ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর পর পুরানো সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৭ নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্রদল।
সংগঠনটির আওতাধীন দক্ষিণ চট্টগ্রামের ৭টি উপজেলার মধ্যে পটিয়া,চন্দনাইশ,সাতকানিয়া,লোহাগাড়া,আমিরাবাদ ও গাছবাড়িয়া সরকারি কলেজে কমিটি রয়েছে জানান দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক হাছান মোহাম্মদ আল মাসুদ। কমিটিতে অন্যান্য যারা আছেন: যুগ্ম আহবায়ক যথাক্রমে মো.পারভেজ,মো.ওমর ফারুক,মো.নাজিম উদ্দিন,আলমগীর,মো.রুবেল। সদস্য যথাক্রমে জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম,সাজ্জাদ হোসেন, কাজী মোহাম্মদ আবু নাছের, মো. মোজাম্মেল হক, মো.রিমন,শওকত পারভেজ,মো.রায়হান, ইফতেখার শাকিল, মো. রবিউল হোসেন রবিন, মিজানুর রহমান, মো.রাশেদ, এরশাদুল আলম, মিজানুর রহমান মারুফ, মো.রবিউল করিম, মোশারফ মানিক, মাহফুজ উদ্দিন, মো.রফিক, আমিন উল্লাহ, সরকার আচার্য আবির।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ