জাককানইবির চারুকলা অনুষদে 'শিল্পকর্মে কম্পোজিশন' নামক ব্যতিক্রমী কর্মশালা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে "শিল্পকর্মে কম্পোজিশন" নামক এক ব্যতিক্রমী কর্মশালা।
গত ২রা নভেম্বর'২০২৪ (শনিবার) স্টুডিও হসন্তো এবং ইস্পাহানি ফুডস লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই কর্মশালাটির উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত কর্মশালার গুরুত্ব এবং তরুণ শিল্পীদের জন্য এমন আয়োজনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
উক্ত কর্মশালায় নেতৃত্ব দেন স্টুডিও হসন্তোর গবেষনা ও উন্নয়ন বিভাগের প্রধান ডিজিটাল শিল্পী এবং শিল্প গবেষক মনিরুজ্জামান জাহিন। তিনি কম্পোজিশনের বিভিন্ন উপাদান, যেমন রঙের সামঞ্জস্য, স্থান ব্যবস্থাপনা এবং ভিজ্যুয়াল ভারসাম্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
কর্মশালার বিভিন্ন সেশনে রঙ এবং কম্পোজিশনের ওপর বিস্তারিত আলোচনা এবং জাহিনের নেতৃত্বে বিভিন্ন প্রজেক্টের ডেমো প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে-কলমে কাজ করার সুযোগ পায়। ইস্পাহানি ফুডস লিমিটেডের সৌজন্যে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল, যা কর্মশালাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
কর্মশালার সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণকারীরা তাঁদের কাজ উপস্থাপন করেন এবং কম্পোজিশনের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান ধারণা অর্জন করেন। এ ধরনের আয়োজনের জন্য উপস্থিত শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীরা স্টুডিও হসন্তো এবং ইস্পাহানি ফুডস লিমিটেডকে কৃতজ্ঞতা জানান।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য