জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে পূর্বধলা সাব রেজিস্ট্রার অফিস মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন আহমেদ নওয়াব, যুগ্ম আহবায়ক সাঈদ আল মামুন শহিদ ফকির, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবুল হাসনাত বেপারি, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা তাতীদলের সভাপতি আ: জসিম উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, যুব বিষয়ক সম্পাদক মাহাবুব আলম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ