পাইকগাছা বিএনপির দুই গ্রুপের আলাদা আলাদা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
খুলনার পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদা সভা সমাবেশ করে দিবসটি পালন করেছেন। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে জন্য মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিএনপির উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও সাময়িক বহিষ্কার সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের নেতৃত্বে দিবসটি পালন করেন নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদা সভা সমাবেশ করেছেন।
পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ডা: মো: আব্দুল মজিদ (এমবিবিএস) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সদস্য এড, জি এম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু,পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড, সাইফুদ্দিন সুমন, অধ্যাপক শহিদুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, যুবদল নেতা হুরায়রা বাদশা, উপজেলা ছাত্রদল নেতা সরজিৎ ঘোষ দেবেন প্রমুখ।
অন্য দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এসএম এমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এস কে সাদেক, বেনজীর আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাংবাদিক মোঃ জিয়াউদ্দীন নায়েব,ডাঃ শাহাবুদ্দিন, যুবদলের তৌহিদুজামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাজ্জাদ আহমেদ মানিক, পৌর যুবদলের রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যোগেশ্বর কার্তিক, পৌর যুবদলের সদস্য সচিব সাংবাদিক আনারুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের জেলা নেতা শেখ আব্দুল কাদের প্রমুখ।
T.A.S / T.A.S
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ