ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিজয়নগরের চান্দুরা প্যানেল চেয়ারম্যানের বিতর্কিত পদত্যাগ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৫:১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নিয়ে ধুম্রজালে বিপাকে জনসাধারণ।গত ৫ আগস্ট আওয়ামী ফ্যাসীবাদী সরকার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসীবাদী সমর্থক জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে চান্দুরা ইউপি চেয়ারম্যান এম এ শামিউল হক চৌধুরী অসুস্থতার ভ্যান করে কর্মস্থল থেকে দূরে চলে যান।

জানা যায়, ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চক্ষু চিকিৎসার অজুহাতে ১৮ সেপ্টেম্বর (বুধবার) থেকে ২ নভেম্বর (শনিবার)  পর্যন্ত এ এম শামিউল হক চৌধুরী পরিষদ থেকে ছুটি নেন। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান এক অত্র ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাথী রানী দাসকে দায়িত্ব পালন করবেন। সাথী রানী তার দায়িত্ব পালন কালে গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) পরিষদে উপস্থিত হয়ে সকল মেম্বারদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের পেডে স্বাক্ষর করে  পদত্যাগ করেন। এর পর থেকে চান্দুরা ইউনিয়ন পরিষদে সাধারন লোকজন এসে ভোগান্তি পোহাতে হচ্ছে।

৫ নভেম্বর (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সকল মেম্বার ও ইউপি সচিব মিলে উক্ত পদত্যাগ পত্র জমা দিতে গেলে,  উপজেলা নির্বাহী অফিসার সাথী রানীকে সরাসরি হাজির হয়ে পদত্যাগ পত্র জমা দিতে বলেন। পরদিন ৬ নভেম্বর (বুধবার) প্রশাসনের আদেশ অনুযায়ী সাথী রানী উপস্থিত হয়ে তার স্বাক্ষরিত এই পদত্যাগ পত্র লিখিত জবাবে অস্বীকার করলে বর্তমানে চেয়ারম্যান শূন্য হয়ে পরে। এতে করে পরিষদের সকল কাজ স্থবির অবস্থায় ও ভোগান্তিতে জনসাধারণ। এ বিষয়ে আরো জানা যায়,মহিলা সংরক্ষিত আসনের সাথী রানী দাস, চেয়ারম্যান শামিউল হক চৌধুরীর স্বজন প্রীতিতে, ভিডব্লিউবি ২০২২-২৩ ও ২০৩-২৪ অর্থবছরের ১০০নং ক্রমিকের কার্ড তার নিজ নামে ২২০ টাকা পরিশোধে ৩০কেজি চাউল এর সহযোগিতা প্রতিমাসে ভোগ করতেন, যাহা নিয়ম বহির্ভূত। এমনকি সরকারের মাসিক খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় সাথী রানী দাসের শ্বশুর জয় কুমার দাসের নামও তালিকাভুক্ত রয়েছে। দুর্নীতির ভিডিও চিত্রে তথ্য পাওয়া যায়, তার এলাকায় গর্ভকালীন ভাতা দিবে বলে, ভাতা ভুগিদের কাছ থেকে দুই হাজার থেকে পাচ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম জানান, প্যানেল-২ দাবি করেন প্যানেল-১ পদত্যাগ করেছে, কিন্তু প্যানেল-১ হাজির হয়ে তার পদত্যাগ অস্বীকার করেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। প্যানেল-১ এর দুর্নীতি কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, এ বিষয়ে কিছু জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক