কামারখন্দ উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
কামারখন্দ উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) কামারখন্দ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
কামারখন্দ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাতে রাব্বী উথানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপির নেতা সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভুনাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ আব্দুল আলীম মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাতে রাব্বী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক তানভীর ইসলাম, সরকারি হাজী কোরপ আলী কলেজ ছাত্রদল আহবায়ক শামীম সরকার প্রমুখ।
T.A.S / T.A.S
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার