ধামরাইয়ে পিটিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, গ্রেফতার-১
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে কুলছুম আক্তার (৩০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ঐ গৃহবধুর নানী শাশুরীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭নভেম্বর) বিয়ষটি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম। এর আগে (৬ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এমন ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতের ভাই মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নামে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, (যার মামলা নং- ১২)।
গ্রেফতারকৃত নানী শাশুরীর নাম আমিনা বেগম (৫৮) তিনি ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া মামলার অন্য আসামীরা হলেন, নিহতের শাশুরী সূর্যবানু (৪৫), ইয়াছমিন (১৯), মোঃ আয়নাল পাগলা(৫৫)।
নিহত কুলছুম আক্তার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার মোঃ ইয়ার হোসেনের স্ত্রী। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার পরিবার। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে।
মামলা সুত্রে জানা যায়, নিহতের শাশুরীর রান্না ঘরে পুত্রবধুর পালিত মুরগী গিয়ে রুটি তৈরির আটা নষ্ট করে ফেলায় এই নিয়ে বউ-শাশুরীর মধ্যে ঝগড়া হয়। জগড়ার এক পর্যয়াযে অন্য আসামীরা কুলছুম আক্তারকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। নিহত কুলছুম আক্তারের কপালের ডান চোখের পাশে রক্তাক্ত জখম এবং তার মুখ ও পিঠসহ সারা শরীরে জখমের চিহ্ন দেখা যায়।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, আমি মোবাইলের মাধ্যমে জানতে পারি ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে। সাথে সাথে আমি সেখানে পুলিশ পাঠায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় নিহতের নানী শাশুরীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে।
T.A.S / T.A.S
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’