অবসরের সিদ্ধান্ত মোহাম্মদ নবীর
আফগানিস্তান ক্রিকেটের প্রথম তারকা মোহাম্মদ নবী। রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজরা এখন আলো কাড়লেও নবীর হাত ধরেই ক্রিকেটে আফগানদের উঠে আসার গল্প। ডানহাতি ওই অফ স্পিনার এবার ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলবেন ৩৯ বছর বয়সী নবী। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এর আগে ২০১৯ সালে মাত্র তিন টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলেন তিনি।
নাসিব বলেন, ‘হ্যা, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মোহাম্মদ নবী আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন। বোর্ডকে তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কয়েক মাস আগেই তিনি আমাকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আমরা তাকে শুভকামনা জানিয়েছি।’
তবে এখন পর্যন্ত টি-২০ ক্রিকেট চালিয়ে যাওয়ার পরিকল্পনা নবীর। ওয়ানডে ক্রিকেটে আফগানদের যাত্রা শুরু ২০০৯ সালে। নবী ওই ম্যাচে ফিফটি করেছিলেন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ৯২ রানে জয়ের ম্যাচে বিপর্যয়ে দাঁড়িয়ে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি