ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল বাংলা ট্রাভেলসের বাংলাদেশ শাখার উদ্বোধনে সামিরা খান মাহি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৩:২০

বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে যাত্রা শুরু করলো নিউ ইয়র্কের অন্যতম বৃহত্তম ট্রাভেল ও মানি এক্সচেঞ্জ কোম্পানি ডিজিটাল বাংলা ট্রাভেলস। বৃহস্পতিবার দুপুরে বনানীতে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ডিজিটাল বাংলা ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও সিইও মো: বেলায়েত হোসাইন। 

দীর্ঘ ২৫ বছর ধরে নিউ ইয়র্কে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে ডিজিটাল বাংলা ট্রাভেলস। এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্ব ও ওমরাহ হজ পালন করে আসছেন হাজারো ধর্মপ্রাণ মুসুল্লী। 

দুই দশকেরও বেশি সময়ের সফল যাত্রার সিড়ি বেয়ে বাংলাদেশেও যাত্রা শুরু করেছে ট্রাভেল ও মানি এক্সচেঞ্জ কোম্পানি ডিজিটাল বাংলা ট্রাভেলস। রাজধানীর বনানীতে শুরু হয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। ডিজিটাল বাংলা ট্রাভেলসের মাধ্যমে
বিমান টিকেট কাটা, হজ ও ওমরা প্যাকেজের পাশাপাশি মানি এক্সচেঞ্জ সুবিধা পাবেন গ্রাহকরা।   

অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, নিউ ইয়র্কে দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে ডিজিটাল বাংলা ট্রাভেলস। বাংলাদেশে প্রতিষ্ঠানটির শাখা খোলার মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তাদের ব্যবসায়িক সুনাম অক্ষন্ন রেখে কাজ করবে বলে আশা জানান তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে টিবিএন টোয়েন্টিফোরের সিইও আহমদুল বারভুইয়া বলেন, গত ২৫ বছর ধরে অ্যামেরিকায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটিকে সেবা দিয়ে আসছে ডিজিটাল বাংলা ট্রাভেলস। সাফল্যের এই ধারা বাংলাদেশেও অব্যাহত থাকবে বলে আশা জানান তিনি। 

ডিজিটাল বাংলা ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও সিইও মো: বেলায়েত হোসাইন জানান, বাংলাদেশ শাখায় বিমান টিকেট কাটা, হজ-ওমরার প্যাকেজের পাশাপাশি ইমিগ্রেশন সহায়তা পাবেন গ্রাহকরা। গ্রাহকদের নিরবিচ্ছন্ন সেবা দিতে ২৪ ঘন্টা কল সেন্টার খোলা থাকবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...