ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কে হচ্ছেন নতুন জেমস বন্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ বিকাল ৬:২৫

কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড- এ প্রশ্নের উত্তর মিলতে পারে চলতি মাসেই। নতুন জেমস বন্ড বা ‘০০৭’ চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত অডিশন দিয়েছেন পাঁচ ব্রিটিশ অভিনেতা। তাদের মধ্যে রয়েছেন ব্যাটম্যান তারকা রবার্ট প্যাটিনসন ও সুপারম্যান তারকা নিকোলাস হল্ট। এছাড়া তালিকায় আছেন ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেন। ডেডলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ড্যানিয়েল ক্রেগের দীর্ঘ ১৫ বছরের বন্ড-অধ্যায় শেষ হওয়ার পর নতুন অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে বেশ সতর্ক নির্মাতারা। চূড়ান্ত তালিকায় থাকা প্যাটিনসন ও হল্ট দুজনেরই বড় ফ্র্যাঞ্চাইজিতে কাজের অভিজ্ঞতা রয়েছে। রবার্ট প্যাটিনসন ডিসি স্টুডিওর ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘টোয়াইলাইট’ ও ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন। অন্যদিকে নিকোলাস হল্ট ডিসির ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া তাকে দেখা গেছে ‘এক্স-মেন’ প্রিক্যুয়েল ট্রিলজিতে।

তবে প্যাটিনসনের ক্ষেত্রে বাড়তি সুবিধা হিসেবে দেখা হচ্ছে পরিচালক ডেনিস ভিলন্যুভের সঙ্গে তার কাজের অভিজ্ঞতাকে। ভিলন্যুভের আসন্ন সিনেমা ‘ডিউন : পার্ট থ্রি’তেও অভিনয় করছেন তিনি। ফলে নতুন জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন এগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্যাটিনসন ও হল্ট ছাড়াও নতুন বন্ড হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন আরও কয়েকজন অভিনেতা। সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্যমতে, পপ তারকা হ্যারি স্টাইলসের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া থিও জেমসের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শান্তা / শান্তা

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ

৩৩ বছরে পা দিলেন বিদ্যা সিনহা মিম

কে হচ্ছেন নতুন জেমস বন্ড

৪ ডিসেম্বর সালমানের ‘মাতৃভূমি’

আবারও ‘মনপুরা’ জুটি

শবনম ফারিয়ার আক্ষেপ : সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার

তৃতীয় বিয়ে, ১৩ বছরের সংসার, বিচ্ছেদের ঘোষণা দিলেন পবন কল্যাণ

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?

সাদিয়ার বয়স কি ৩৩ বছর? জবাব দিলেন অভিনেত্রী

আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন?

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি